ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫) উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিন্টা ও হামজা দুই ভাই শনিবার সকালে গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষি কাজ করতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে হামজা ও পরে মিন্টাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় উথলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জীবননগর থানা পুলিশের ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:২৭:০১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫