ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের অভিজ্ঞতা ভুলে গিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে করতে হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন সংশ্লিষ্ট কাজে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নির্বাচন ঘিরে মাস্টার ট্রেইনারদের ট্রেনিং সম্পন্ন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই আমরা। কিন্তু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশিদার রাজনৈতিক দল, তারপরে নির্বাচন কমিশন।

পুলিশকে জনগণের জন‍্য কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে। রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকতে হবে। কোনো দলের দিকে যাওয়া যাবে না, জনগণের দিতে যেতে হবে। আগামী জাতীয় নির্বাচন হোক শান্তিপূর্ণ।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ এবার ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে। মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। আমি যতদিন থাকবো পোস্টিং লটারির মাধ‍্যমেই হবে। কিন্তু আমাদের ব‍্যর্থতা জোড়ে ঘোষণা করা হলেও আমাদের সফলতা প্রচার করা হয় না।

অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কার্যক্রম বন্ধ হয়নি জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ‍্যাসিস্টের দোসররা জামিনে বের হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি। আসন্ন পূজাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে, তবে তা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।

ট্যাগস

১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে

আপডেট সময় ১২:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481