ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসাইন খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) এই বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসংযোগ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে শেহবাজ শরিফ পাকিস্তান-বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি জনসংযোগ বৃদ্ধির প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে ‘উষ্ণ ও ফলপ্রসূ’ আলোচনার স্মৃতি স্মরণ করেন।

বৈঠকে হাই কমিশনার পাকিস্তান-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে ব্রিফ করেছেন। এসময় পাকিস্তান-বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেন ইকবাল হোসাইন খান।

পাক প্রধানমন্ত্রী কমিশনারের সফলতা কামনা করে পূর্ণ সমর্থন জানান এবং দুই দেশের সম্পর্কের ইতিবাচক উন্নয়নে দৃঢ় আস্থা প্রকাশ করেন।

পাকিস্তান প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে তার ‌‌‌‘উষ্ণ ও উৎপাদনশীল’ আলাপচারিতার কথাও স্মরণ করেন, যা সম্প্রতি গত ডিসেম্বরে কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় ০৩:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫