ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিমান দুর্ঘটনায় দগ্ধ ও অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে সিএমএইচে নৌ উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা সিএমএইচে যান উপদেষ্টা। তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। আহতদের সুচিকিৎসার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে চিকিৎসকদের নির্দেশনা দেন এম সাখাওয়াত হোসেন।

নৌ উপদেষ্টা আহত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন। তাদেরকে মনোবল অটুট রাখার পরামর্শ দেন তিনি।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনা জাতির জন্য বেদনাদায়ক বলে উল্লেখ করেন নৌ উপদেষ্টা। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। উপদেষ্টা আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এম সাখাওয়াত হোসেন জানান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দলকে ঢাকায় আনা হয়েছে এবং যুদ্ধবিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।এ সময় নৌ উপদেষ্টার সঙ্গে ছিলেন সিএমএইচের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিমান দুর্ঘটনায় দগ্ধ ও অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে সিএমএইচে নৌ উপদেষ্টা

আপডেট সময় ০৪:৩১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫