ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আকাশে ওড়ার ১২ মিনিটের মধ্যেই আছড়ে পড়ে বিমানটি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আকাশে ওড়ার কিছু সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

বিধ্বস্ত বিমানটিতে পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। তার অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনায় স্কুল ক্যাম্পাসে অবস্থানরত একাধিক শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আহতদের মধ্যে অনেককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং দিয়াবাড়ি এলাকার লুবানা হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আকাশে ওড়ার ১২ মিনিটের মধ্যেই আছড়ে পড়ে বিমানটি

আপডেট সময় ০৪:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫