ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই তানিয়া

পুলিশের পোশাক পরে থানায় প্রবেশ করেছিলেন এক নারী। নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দিলেও সন্দেহজনক আচরণে শেষমেশ ফাঁস হয়ে যায় তার আসল পরিচয়। গাজীপুরের জয়দেবপুর থানায় এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে।

আটক নারীর নাম তানিয়া (২৭)। তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা, পিতা আবু তালেব।

পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া পাওনা টাকা আদায়ের বিষয়ে অভিযোগ জানাতে থানায় আসেন। তবে অভিযোগ জানানোর আড়ালে তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে একজন এসআই হিসেবে পরিচয় দিতে থাকেন। কিন্তু, আচরণে ছিল অসঙ্গতি। বিশেষ করে থানায় ঢুকে কর্তব্যরত এক কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় ডিউটি অফিসারের সন্দেহ হয়। পুলিশের পদের শিষ্টাচার অনুযায়ী এই সম্বোধন অস্বাভাবিক হওয়ায় তাকে চেপে ধরা হয়।

পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালিয়ে দেখা যায়, তানিয়া প্রকৃতপক্ষে পুলিশের কোনো সদস্য নন। তার পরনে থাকা পোশাকটিও ছিল ভুয়া—পুলিশের আসল ইউনিফর্ম হলেও তার কোনো অনুমোদন ছিল না।

পরবর্তীতে তানিয়ার দেওয়া তথ্য অনুযায়ী তার বাসায় অভিযান চালানো হয়। সেখানে জিএমপি (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) ইউনিফর্মসহ আরও কিছু পুলিশি সরঞ্জাম উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, “তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তার কাছ থেকে পুলিশের পোশাক এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার আসল উদ্দেশ্য কী ছিল, এই পোশাক সে কোথা থেকে পেল, এবং সে কি কোনো অপরাধে জড়িত ছিল—এসব বিষয়ে তদন্ত চলছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার (৪ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই তানিয়া

আপডেট সময় ০৫:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫