ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

বাপ্পা মজুমদারের বাড়িতে আগুন

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বনানীর বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিল্পী জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তবে স্ত্রী-সন্তান নিয়ে সুস্থই আছেন তিনি। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাপ্পা মজুমদার বলেন, ভোর ৫টার দিকের ঘটনা। বাসার ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার সময় দেখেন চারদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে। ঘাবড়ে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিলেন।

পাশেই থাকা এক গীতিকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এলে তার সাহায্যে স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা।

বাপ্পা মজুমদার বলেন, ‘অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলাম। ফায়ার সার্ভিস দ্রুত চলে আসায় আগুন বাড়তে পারেনি। নইলে কী যে হতো ভাবলেই ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। বাসার সবাই এখনো ট্রমায় আছে। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।’

বাপ্পা মজুমদার এক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

বাপ্পা মজুমদারের বাড়িতে আগুন

আপডেট সময় ০৫:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫