ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলো স্বামী

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করে স্ত্রী হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন স্বামী। মঙ্গলবার (২০ মে) ভোর ৫টার দিকে ঘাতক স্বামী সুমন ওরফে সাহজাহান (৪৫) নিজেই থানায় এসে জানায় সে তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। খুনের ঘটনাটি মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় ঘটে।

নিহতের নাম মিতু আক্তারকে (২৮)। সে মিরকাদিম পৌরসভার নৈদিঘীর পাথর এলাকার মন্টু শিকদারের কন্যা। ঘাতক স্বামী সুমন ওরফে সাহজাহান (৪৫) একই পৌরসভার রিকারিবাজার বটতলা এলাকার শরিয়ত উল্লাহর ছেলে।

প্রতিবেশী ও স্বজনরা জানান, প্রায় ৮ মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে অভিযুক্ত সুম‌ন। নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিলো। সেখানে তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাটি লেগেই ছিলো। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গেলে গতকাল সোমবার তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে। পরে মধ্যরাত ২টার দিকে বন্ধুদের সাথে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশ ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করে নিজেই বিষয়টি অবগত করেন স্বামী সুমন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

মুন্সিগঞ্জে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলো স্বামী

আপডেট সময় ০১:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫