ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাজির গোমানী সীমান্তে মাদক কারবারীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন অনুজ কুমার ও মনিরুজ্জামান। তারা বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শনিবার (১৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার জগৎবেড় ইউনিয়নের নাজির গোমানী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই বিজিবি সদস্য ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীন নাজির গোমানী ক্যাম্পে কর্মরত।

বিজিবির সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে নাজির গোমানী ক্যাম্পের একটি দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। এ সময় কয়েকজন মাদক কারবারী ভারতীয় সীমান্ত থেকে চোরাপথে মাদক আনতে চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। তাৎক্ষণিক পালিয়ে যায় মাদক কারবারীরা, তবে বিজিবি সদস্যরা তাদের চিহ্নিত করতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল ফেলে রেখে যায় তারা।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে গেলে, অভিযুক্তদের মধ্যে দু’জনের বাড়ির সামনে অবস্থান নেয় টহলদল। কিছুক্ষণ পর মাদক কারবারীরা সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে বিজিবি সদস্যদের ওপর তারা হামলা চালায়। এতে গুরুতর আহত হন বিজিবি সদস্য অনুজ কুমার ও মনিরুজ্জামান।

এ ঘটনায় রবিবার দুপুরে নাজির গোমানী ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত

আপডেট সময় ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫