ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর নতুন ভবনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) সকালে তিনি ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তবে উদ্বোধনী ফলকে প্রধান উপদেষ্টার নাম রাখা হয়নি— যা সচরাচর সরকারি ভবনের উদ্বোধনে দেখা যায় না। অতীতে দেশের রাষ্ট্রপ্রধান (রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা) ছিলেন তারা ছোট-বড় যেকোনো প্রতিষ্ঠানের উদ্বোধন করতে এলে নাম ফলকে তাদের নাম শোভা পেতো।  কিন্তু ড. ইউনূস সেই রীতি অনুসরণ না করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন।

এর আগেও চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় একইভাবে ফলকে নিজের নাম রাখেননি তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এমআরএ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস

এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ১২:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫