ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: প্রধান নির্বাচন কমিশনার

আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গেজেটের প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (সিইসি)। এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, গেজেট প্রকাশের পর দলের নিবন্ধন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসব। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।

যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সিইসি আরও জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানের আলোকে পরিস্থিতি আমাদের কাছে পরিষ্কার।’

গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে গেলে নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর সঙ্গে যোগ দেয় বিভিন্ন সংগঠন ও দল।

গত দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে রাজধানীসহ দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শনিবার রাতে গণদাবির পরিপ্রিক্ষিতে গত বছরের জুলাই-অগাস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় ০১:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫