ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত
হাসনাত আব্দুল্লাহ

এই সকারের প্রথম এবং প্রধান সংস্কার হতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আয়োজিত মহাসমাবেশে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ও উগ্র ভাষায় বক্তব্য রাখেন। তিনি বলেন, “এই সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।”

বক্তব্যের শুরুতেই তিনি অভিযোগ করেন, “আট মাস পরেও কিছু রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ আমাদের মনে করিয়ে দিতে চায় যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। অথচ বাস্তবতা হলো, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় – এটি একটি দুঃশাসনের প্রতীক।”

ড. মোহাম্মদ ইউনূসের এক মন্তব্যের সমালোচনায় তিনি বলেন, তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ড. ইউনূস, আপনি ভুলে যাবেন না – আমরা আপনাকে ক্ষমতায় এনেছি। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, সেই সিদ্ধান্ত আমরা জনগণই নিয়েছি।

তিনি আরও দাবি করেন, “আওয়ামী লীগ বাংলাদেশে মৃত, আর তার জানাজা হয়েছে দিল্লিতে। আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের ওপর দিয়ে এই দল আবার ক্ষমতায় আসতে পারবে না।”

আওয়ামী লীগের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭১ পরবর্তী সময়ে শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছিলেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ছিল আওয়ামী লীগের লুটপাট ও দুঃশাসনের ফল, যেখানে ১৫ লাখ মানুষ প্রাণ হারায়।”

বক্তব্যের শেষাংশে হাসনাত আব্দুল্লাহ জোর দিয়ে বলেন, “এই দেশকে রক্ষা করতে হলে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে – এখানে কোনো ‘কিন্তু’ নেই।”

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

হাসনাত আব্দুল্লাহ

এই সকারের প্রথম এবং প্রধান সংস্কার হতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা

আপডেট সময় ০১:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫