ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চট্টগ্রামে পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু, আহত ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড শিল্পকারখানা এলাকায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন।বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২)।

আহতরা হলেন, একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কেইপিজেড শিল্পকারখানার ভেতরে একটি পাহাড়ে পাখি ধরতে গিয়েছিল এই চার শিশু। এসময় হঠাৎ পাহাড় ধসে পড়ে। পরে চাপা পড়া অবস্থায় তাদের উদ্ধার করে আনোয়ারা উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চারজনের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি দুজনকের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় সকালে চার জনকে হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর দু’জনের মৃত ঘোষণা করা হয়েছে। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চট্টগ্রামে পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু, আহত ২

আপডেট সময় ১২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫