ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আ.লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ভারতের উদ্দেশে বলেছেন, ‘বাংলাদেশ দখল করা এত সহজ না। চীন-পাকিস্তান সামলাইতেই জান শেষ। সুতরাং বাংলাদেশের সাথে লাগতে আইসেন না। ত্রিমুখী (সংঘাত) যদি লাগে, টিকতে পারবেন না।

আজ শনিবার দুপুরে পঞ্চগড় শেরেবাংলা পার্কের মুক্তমঞ্চে এক জনসভায় নুর এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হবে, গোলামির নয়।

গণঅধিকারের এই নেতা বলেন, ‘গণ-অভ্যুত্থান শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের পতন ঘটায়নি, ছাত্র-জনতা ভারতের আধিপত্যবাদ উচ্ছেদ করেছে। আওয়ামী লীগ ছিল ভারতের দাস। তারা এখন পালিয়ে ভারতে অবস্থান করছে, নাম বদলে হিন্দু নাম নিয়েছে। চব্বিশপরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের আর ঠিকানা হবে না। তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না।’

গণ-অভ্যুত্থানের পরও আওয়ামী লীগের মতো দখলবাজি-চাঁদাবাজি বন্ধ হয়নি উল্লেখ করে নুর বলেন, ‘সাধারণ মানুষের রক্তচোষাদের উপস্থিতি এখনো আছে। তাদের বলতে চাই, ভোট কিন্তু এখনো আসেনি। মানুষ ভোটে এর জবাব দেবে।’

গণঅধিকার পরিষদ সুযোগ পেলে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত, বন্ধ চিনিকল চালু, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ নানা উদ্যোগ নেবে বলে জানান নুর।

জনসভায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আ.লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না: নুর

আপডেট সময় ০৬:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫