ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো যুবলীগ নেতা টিটু গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণকারী জেলা যুবলীগের প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটুকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকা থেকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলা যুবলীগ নেতা সাইফুল হাসান টিটু গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার একদিন আগে পটিয়ায় ছাত্র-জনতার মিছিল ও আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে টিটুর বিরুদ্ধে।

গণমাধ্যমে তার অস্ত্র হাতে ছবি প্রকাশিত হয়। তবে পুলিশ তাকে ৯ মাস পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার ব্যবহ্ত অস্ত্রটি উদ্ধার করার জন্য পুলিশ রিমান্ডের আবেদন করবে আদালতে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তদন্তে পুলিশ জানতে পেরেছে যুবলীগ নেতা সাইফুল হাসান টিটু নিজেই ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিল ও আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছেন।

সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হাতে অস্ত্রের ছবিটি প্রকাশ হয়েছে। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা, চাঁদাবাজি মামলা, সহিংসতাসহ আরো কয়েকটি মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে এবং রিমান্ডে এনে পুলিশ তার আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা করবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো যুবলীগ নেতা টিটু গ্রেফতার

আপডেট সময় ১১:২৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫