ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে হাত-পা-মুখ বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি বাঁশঝাড় থেকে খায়রুন আক্তার (২৫) নামের এক গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি সোমবার সকালে দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে ঘটে।

জানা গেছে, নিহত খায়রুন ওই গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী এবং জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে। স্বামী কুমিল্লায় ধান কাটার কাজে যাওয়ার পর বৃদ্ধা শ্বাশুড়ির সঙ্গে বাড়িতে থাকতেন তিনি।

সকালে খোলা দরজা দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা পাশের ভুট্টাক্ষেতে তার জুতা ও টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখে বাঁশঝাড়ে মরদেহ খুঁজে পান। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সুপার ও সিআইডি’র দল তদন্তে নেমেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে হাত-পা-মুখ বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫