ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরকে ধরে জুলাইয়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশনপ্ল্যান ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৬ এপ্রিল) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে বিদ্যমান আইন দিয়ে হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। এটা জুলাই-আগস্ট হতে পারে। নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন সবার সঙ্গে মতবিনিময় হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আমরা মতবিনিময় করবো।

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে নির্বাচন সম্ভব কী? এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, আমি বেশকিছু জেলায় ভিজিট করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে তারা আরও ইম্প্রুভ করবে। আইনশৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে। আপনারা দেখে থাকবেন এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। সুষ্ঠু নির্বাচন সব পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি

আপডেট সময় ০৪:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫