ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত,৫

ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুণ্ডা নামক স্থানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুণ্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত চারজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন জোয়াত সরদার, তার সন্তান ইমন সরদার, আজিবর শেখ ও ভারতী রানী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স (নম্বর- ফরিদপুর-জ ১১-০০৬৬) নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সবাই আহত। এর মধ্যে পাঁচজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ছে।

ট্যাগস

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত,৫

আপডেট সময় ০১:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481