ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

শুল্ক প্রস্তাব ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টা চিঠি

বাংলাদেশের জন্য প্রস্তাবিত মার্কিন শুল্ক প্রস্তাবের পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প বরাবর চিঠি লিখেছেন। চিঠিতে আগামী তিন মাসের জন্য ৩৭ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত করার অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রফতানি বাড়ানোর জন্য কাজ করবে।

তিনি জানান, চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে। যুক্তরাষ্ট্রের তুলা যাতে খুব দ্রুত মার্কেটে আসতে পারে সেই উদ্যোগ নেয়া হচ্ছে।

মার্কিন শুল্কনীতি পরিবর্তনের পর গেল রোববার (৬ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানিয়েছিলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে দুটি চিঠি দেয়া হবে। একটা চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দেবেন প্রধান উপদেষ্টা। একটি চিঠি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) কাছে দেবেন বাণিজ্য উপদেষ্টা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

শুল্ক প্রস্তাব ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টা চিঠি

আপডেট সময় ০৫:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫