ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের এ সূচকে বিশ্বের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ১৮১তম স্থানে, যা গত বছর ছিল ১৮২তম।

বিশ্বজুড়ে ভ্রমণ, নাগরিক অধিকার ও কর সুবিধার নিরিখে কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী- সে বিষয়টি প্রতিবছর মূল্যায়ন করে থাকে আন্তর্জাতিক সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট। শুক্রবার প্রকাশিত ২০২৫ সালের জন্য হালনাগাদ করা তাদের সর্বশেষ সূচকে উঠে এসেছে এই তথ্য।

এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেয়েছে আয়ারল্যান্ড। এছাড়া শীর্ষ দশে রয়েছে সুইজারল্যান্ড, গ্রিস, পতুর্গাল, মাল্টা, ইতালি, নরওয়ে, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড ও আইসল্যান্ড।

তালিকায় এ বছর ৩৮ স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮১তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৫০টি দেশে ভ্রমণ করতে পারবেন।

এর আগে, গত বছর বাংলাদেশের স্কোর ছিল ৩৭.৫০ এবং ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৪৯টি দেশে ভ্রমণ করার সুযোগ ছিল। এদিকে, নোমাড ক্যাপিটালিস্টের তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের প্রাপ্ত স্কোর ১০৯। এ দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৭৬টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন।

এছাড়া বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে নেপাল (স্কোর ৩৯.৫) এবং নিচে রয়েছে মায়ানমার (স্কোর ৩৭.৫)। ভারতের অবস্থান ১৪৮তম (স্কোর ৪৭.৫), আর পাকিস্তান রয়েছে ১৯৫তম স্থানে (স্কোর ৩২)।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ

আপডেট সময় ০১:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫