ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ৫ জলদস্যু আটক; ৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ৫ জলদস্যুকে আটক করেছে।বুধবার (২৬ মার্চ) মধ্যরাতে তাদেরকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ারসহ আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ভোলা খেয়াঘাট সড়কে কোস্টগার্ড বেইসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

আটক জলদস্যুর হলেন— চর মোজাম্মেল এলাকার মো. হারুন দফাদার, রুবেল হোসেন, কবির মাঝি, মো. ইউনুস ও ফেরদৌস ওরফে হেজু।

কোস্টগার্ড জানায়, আটক জলদস্যুরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে জলদস্যুতা করে আসছেন বলে কোস্টকার্ডের কাছে অভিযোগ রয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভোলায় ৫ জলদস্যু আটক; ৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট সময় ১২:৩৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫