ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইমলাইন অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন: সিইসি

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইমলাইন অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সোমবার (১০ মার্চ) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এই কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন সিইসি।

এ সময় সিইসি বলেন, আমরা যাতে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইমলাইন মিস না করি সেই বিষয় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বরে নির্বাচন করতে অক্টোবরে তফসিল দিতে হবে।তিনি আরও বলেন, তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছিল। আমরা সব বলেছি। তারা আমাদের সহায়তা করতে চায়।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

ট্যাগস

আপডেট সময় ০৩:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫