ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যশোরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম সুরাইয়া (২) ও সুমাইয়া (৩)। তারা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামের ইয়ামিন ও তার আপন ভাই মালয়েশিয়া প্রবাসী ইউসুফের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সুমাইয়া ও সুরাইয়া দুই বোন তাদের দাদা-দাদি ও মায়ের সঙ্গে পুকুরে মাছ ধরতে যায়। এসময় তারা পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল। পরে সেখানে তাদের আর দেখতে না পেয়ে দাদা-দাদি-মা খোঁজাখুজি করতে থাকেন। কিছুক্ষণ পর দুই শিশুর মরদেহ পুকুরে ভাসতে দেখেন তারা। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা পুকুরে মাছ ধরছিলেন। এ সময় তার দুই শিশু মাছধরা দেখতে পুকুরপাড়ে গিয়েছিল। পরে তাদের খুঁজে না পেয়ে পাশের এক পুকুরে সুমাইয়া এবং সুরাইয়াকে পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় নিহতদের পরিবার থানায় কোনো অভিযোগ করেননি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যশোরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

আপডেট সময় ০৭:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫