ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীর নিহত

রাজধানীর সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।নিহতের নাম মো. সোহানুর জামান নয়ন (২৮)। আহত হয়েছেন হাবিবুর রহমান (২৬)। নিহত রংপুরের মিঠাপুকুরের আটপনিয়া গ্রামের আখতারুজ্জামানের ছেলে। তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন তিনি।

দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে রাত পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহতকে নিয়ে আসা মো. শফিকুল ইসলাম জানান, আগুন লাগলে তেজগাঁও ফায়ার সার্ভিস সদস্যরা সচিবালয়ের মালামাল নিয়ে রাস্তা পার হওয়ার সময় জিরো পয়েন্টের দিকে থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুইজন ফায়ার সার্ভিস কর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নেয়া হলে ‌সোহানুরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে।’এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের এই ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীর নিহত

আপডেট সময় ০৭:৩২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪