ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরিয়াকে কখনই ভাঙতে দেবে না: এরদোগান

সুন্নি মুসলমান যোদ্ধাদের হাতে স্বৈরাচার আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তইয়েব এরদোগান বলেছেন, সিরিয়াকে আর কখনই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপস করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক।মঙ্গলবার (১০ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, এই মুহুর্ত থেকে আমরা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারি না। সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার ওপর যে কোনও ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো।এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে, বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে।

কিন্তু মর্মান্তিক বিষয় হলো স্পর্শকাতর এই সময়ে ইসরাইল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়াকে তার জনগণের শাসন করা উচিত। তুরস্ক একটি ঐক্যবদ্ধ এবং সন্ত্রাসমুক্ত সিরিয়া গঠনে সর্বাত্মক সহায়তা চালিয়ে যাবে।বিদ্রোহীদের আন্দোলনে টিকতে না পেরে গত ৮ ডিসেম্বর পরিবারসহ রাশিয়া পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ায় আল-আসাদ পরিবারের পাঁচ দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে।

আসাদের পতনের পরপরই দীর্ঘ ৫০ বছর পর প্রথমবারের মতো সিরীয় সীমান্তের বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা। সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করেছেন বলে দাবি করেছে ইসরায়েল।ইসরায়েলের শীর্ষ কূটনীতিক গিডিয়ন সার বলেছেন, ‘‘নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি সৈন্যরা ‘সীমিত ও অস্থায়ী পদক্ষেপের’ অংশ হিসেবে বাফার জোনে প্রবেশ করেছে।’’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরিয়াকে কখনই ভাঙতে দেবে না: এরদোগান

আপডেট সময় ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪