ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

প্রেম করছেন শ্রদ্ধা কাপুর!

এই সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ক্যারিয়ারের সুসময় পার করছেন তিনি। প্রেমের সম্পর্কের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হলেও কখনও তা স্বীকার করেননি শ্রদ্ধা। অবশেষে সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন অভিনেত্রী।সম্প্রতি কসমোপলিটন ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন শ্রদ্ধা কাপুর। এ আলাপচারিতায় শ্রদ্ধা কাপুর বলেন, আমি আমার পার্টনারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। যেমন— একসঙ্গে সিনেমা দেখা, ডিনারে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া।

আমি এমন প্রকৃতির মানুষ যে, একসঙ্গে সময় কাটাতে অথবা কোনও কাজ নেই তারপরও একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। এমনকি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে যদি দেখা না হয়, তবু মেজাজ খারাপ হয়ে যায়। আমার সম্পর্কের ক্ষেত্রেও তাই।বিয়েতে বিশ্বাস করেন কি না, এমন এক প্রশ্নের জবাবে শ্রদ্ধা কাপুর বলেন, “বিয়েতে বিশ্বাসের প্রশ্ন নয়, বরং সঠিক ব্যক্তির সঙ্গে থাকার প্রশ্ন আগে। যদি কেউ মনে করেন বিয়ে করতে চান, তবে এটি ভালো। কিন্তু যদি তারা বিয়ে করতে না চান, সেটিও ভালো।”পার্টনার’ শব্দটি ব্যবহার করে শ্রদ্ধা প্রেমের সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা পরিষ্কার করেননি এই নায়িকা। চলতি বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। যদিও কয়েক মাসের ব্যবধানে এ সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জনও বলিপাড়ায় উড়েছে।শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট বিশ্বের ৩ হাজার পর্দায় মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

প্রেম করছেন শ্রদ্ধা কাপুর!

আপডেট সময় ০৭:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪