ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

শুটিং সেটে গুরুতর আহত হয়ে হাসপাতালে ইমরান হাশমি

বর্তমানে ‘ঘোড়চড়ি টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলিউড তারকা ইমরান হাশমি। এই শুটিং সেটেই গুরুতর আহত হলেন অভিনেতা।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গলায় আঘাত পেয়েছেন অভিনেতা। আহত হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয় ইমরানকে।সেখানে প্রাথমিক চিকিৎসার পর এরই মধ্যে ছেড়েও দেওয়া হয়েছে তাকে।জানা গেছে, হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছিল।

সেখানে অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্য ছিল। মূলত সেই দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হন এই অভিনেতা।সর্বশেষ ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যায় ইমরানকে। সালমান-ক্যাটরিনা অভিনীত এই সিনেমায় খলচরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এর পরই ‘ঘোড়চড়ি টু’র শুটিং শুরু করেন ইমরান।প্রসঙ্গত, ২০০৩ সালে ‘ফুটপাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ইমরান।তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি সিনেমাটি। পরের বছর অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের সঙ্গে জুটি বাঁধেন ‘মার্ডার’ সিনেমায়। ২০০৪ সালে মুক্তির পর বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করে এটি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ইমরানকে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

শুটিং সেটে গুরুতর আহত হয়ে হাসপাতালে ইমরান হাশমি

আপডেট সময় ০৫:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪