ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

৭ বছর পর মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ

দু’জন দুই বাংলার সুপারস্টার। একজন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান, অন্যজন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। এই দুই তারকা প্রথমবার মুখোমুখি হয়েছিলেন ৮ বছর আগে। ২০১৬ সালে ঈদে ‘শিকারী’ মুক্তি পেয়েছিল শাকিবের। একইসময়ে ‘বাদশা’ নিয়ে হাজির হন জিৎ। এরপর ২০১৮ সালে আবারও ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ নিয়ে মুখোমুখি হন দুই নায়ক। 

মাঝে কেটে গেছে ৬ বছর। একসঙ্গে আর দেখা মেলেনি জিৎ-শাকিবের। না সিনেমায় জুটি বেঁধে না একসঙ্গে ছবির মুক্তি দিয়ে। তবে সবকিছু ঠিক থাকলে প্রায় ৭ বছর পর ২০২৫ সালে আবারও লড়াইটা হতে পারে দুই সুপারস্টারের। আগামী বছর রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে আসছেন শাকিব। আর জিৎ আসছেন রায়হান রাফী পরিচালত ‘লায়ন’ নিয়ে। সিনেমা দুটির শুটিং এখনো শুরু হয়নি। তবে মুক্তির তারিখ ঘোষণা করে দিয়েছেন নির্মাতারা।

বরবাদে শাকিবের নায়িকা হিসেবে ইতোমধ্যেই ইধিকা পাল চূড়ান্ত হয়েছে। অন্যদিকে লায়নে জিতের সঙ্গে থাকছেন বাংলাদেশের শরিফুল রাজ। তবে নায়িকা কে হচ্ছেন, সে ঘোষণা এখনো আসেনি। দুই সিনেমাই বিগ বাজেটে নির্মাণ হতে চলেছে। বিভিন্ন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, বরবাদ ১৫ কোটি বাজেটে তৈরি হবে। অন্যদিকে লায়ন সিনেমা নিয়েও বড় পরিকল্পনা সাজিয়ে রেখেছেন রাফী।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

৭ বছর পর মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ

আপডেট সময় ০১:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪