ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম ইকবাল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এইরমধ্যে ভারতে পাড়ি জমিয়েছেন টাইগাররা। আগামী পরশু শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের স্কোয়াডে না থাকলেও স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তামিম ইকবাল। ভারত-বাংলাদেশ ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে। তাই প্রথম ম্যাচ শুরুর দুদিন আগেই ভারতে গিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। এসময় তার সঙ্গে একই বিমানে ছিলেন ভারত সিরিজে সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক। ক্রিকেটার নয় এবার তামিম ভারতে গেছেন ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করতে।ধারাভাষ্য করার ইচ্ছা নানা সময়ে জানাতে দেখা গেছে তামিম ইকবালকে। এর মাঝে বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ধারাভাষ্যে অভিষেক হয়েছে তামিমের। মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে তামিম মাইক্রোফোন হাতে দেশের ক্রিকেটারদের প্রশংসা করেছেন, দর্শকদের দিয়েছেন উন্মাদনা।

এর আগে ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম। ফিটনেস ইস্যুতে আপাতত মাঠের বাইরে তামিম ইকবাল। জাতীয় দলের সাথে তামিম না থাকলেও গেছেন ভারত সফরে। আসন্ন সিরিজে ধারাভাষ্য দেবেন। এর আগে ধারাভাষ্য করলেও এবারই প্রথম দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যাবে বাংলাদেশের এই ওপেনারকে। বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস

ট্যাগস

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম ইকবাল

আপডেট সময় ০৭:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪