ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

আলিয়া ভাট এবার জনপ্রিয় ফ্যাশন উইকে

প্রতিবছর প্যারিস ফ্যাশন উইকে বলিউড থেকে জায়গা করে নেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার সেই ফ্য়াশন উইকে দেখা যাবে আলিয়া ভাটকে। জানা গেছে, ঐশ্বরিয়ার পাশাপাশি তিনিও হাঁটবেন এই জনপ্রিয় ফ্যাশন উইকে। বচ্চন পরিবারের বউ হওয়ার পর থেকেই কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যার জন্মের পর অভিনেত্রীর ছবির সংখ্যা একেবারেই কমে যায়। অবশ্য ২০২৩ সালে মণিরত্নমের ‘পন্নিয়ান সিলভন’ সিনেমার মাধ্যমে কামব্যাক করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।

তবে গতবছর প্যারিস ফ্যাশন উইকে হেঁটে সমালোচনার মুখে পড়েছিলেন। ‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি’, এমন মন্তব্য করা হয়েছে অভিনেত্রীকে দেখে। অন্যদিকে, করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় আবারও মারকাঁটারি লুকে ধরা দিতে চলেছেন আলিয়া ভাট।

চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পাবে এই সিনেমা। ভাইকে বাঁচাতে বোন কতদূর যেতে পারে সেই দুঃসাহসিক গল্পের পর্দায় তুলে ধরবে ‘জিগরা’। এক অনাথ ভাইবোনের মান-অভিমান, আগলে রাখার আবেগঘন মুহূর্ত সবটাই ফুটে উঠেছে টিজার-ট্রেলারে। বলাই বাহুল্য, এই সিনেমার সুবাদে যে আলিয়া ভাট আরও একবার ছক্কা হাঁকাবেন। ট্রেলারেই সেই হুঙ্কার দিয়ে দিলেন তিনি। আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘আর্চিস’ খ্যাত বেদাং রায়না।

ট্যাগস

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

আলিয়া ভাট এবার জনপ্রিয় ফ্যাশন উইকে

আপডেট সময় ০৫:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪