ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

দেশে ফিরবেন না সাকিব

আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া টেস্টে খেলবেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে টাইগার অলরাউন্ডার দেশে ফিরবেন কি না এমন প্রশ্ন এখন চারিদিকে। তবে জানা গেছে, পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরছেন না সাকিব।

ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যাবেন তিনি। এরইমধ্যে বিসিবি তাকে নাকি ছাড়পত্রও দিয়েছেন। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার সাকিব। তার নামে গার্মেন্টস শ্রমিক হত্যা মামলা হলেও বিসিবি টাইগার অলরাউন্ডারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। গুঞ্জন আছে, সাকিবের জন্য আইনি লড়াইয়েও নামতে পারে বিসিবি। এমনকি শোনা যাচ্ছে, দেশের পরিস্থিতি অনূকুলে না থাকায় সাকিবকে দেশে ফিরতেও নাকি বিসিবির তরফ থেকে নিষেধ করা হয়েছে। তাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরছেন না জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। আগামী ৯-১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাকিবকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। এই সময়ে ইংল্যান্ডের কাউন্টির ক্লাব সারের হয়ে একটি চারদিনের ম্যাচ খেলবেন টাইগার অলরাউন্ডার। ৯-১২ সেপ্টেম্বর সামারসেটের সাথে সারের ম্যাচ।

ট্যাগস

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

দেশে ফিরবেন না সাকিব

আপডেট সময় ০১:৫৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪