ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত
মজুদ বিরোধী অভিযান আমলে নিচ্ছে না ব্যবসায়ীরা

নওগাঁয় চালের অবৈধ মজুত ব্যবসায়ীর ৩ লাখ টাকা জরিমানা

কোন ভাবেই থামছে না অবৈধ ধান ও চালের মজুদ । প্রশাসনের শত হংকার যেন আমলে নিচ্ছে না ব্যবসায়ীরা । এবারনওগাঁ সদর উপজেলার একটি চালকলের গুদামে অবৈধভাবে ২৯১ মেট্রিক টন চাল মজুত রাখার দায়ে ওই চালকলের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 সোমবার রাতে নওগাঁ পৌরসভার লস্কপুর এলাকায় ঘোষ অটোমেটিক রাইস মিলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন এ অভিযান পরিচালনা করেন।

এর আগে ২৫ জানুয়ারি নওগাঁর মান্দায় মাসুদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযানে চালিয়ে ১২৮ মেট্রিক টন গমসহ সয়াবিন তেল, চিনি ও ছোলা অবৈধভাবে মজুত করার দায়ে মাসুদ রানা নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নওগাঁ পৌরসভার লস্করপুর এলাকার ঘোষ অটোমেটিক রাইস মিলের একটি গুদামে বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুত করা হয়েছে বলে তাঁরা গোপন তথ্য পান। আজ রাত সাড়ে সাতটায় ওই গুদামে অভিযান চালিয়ে ২৯১ মেট্রিক টন চালের মজুত পাওয়া যায়। অবৈধভাবে চাল মজুতের দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক দ্বিজেন চন্দ্র ঘোষকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬–এর ১২ ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মজুত করা চাল আগামীকাল মঙ্গলবার থেকে সাত দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য মজুত করে মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছেন। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিরোধে খাদ্য মন্ত্রণালয় থেকে তদারকি অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সেই লক্ষ্যে ১৫ জানুয়ারি থেকে নওগাঁয় মজুতবিরোধী অভিযান চালানো হচ্ছে। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ পর্যন্ত নওগাঁয় অবৈধভাবে ধান, চাল, গমসহ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য মজুতের দায়ে ৪০টি প্রতিষ্ঠানকে ২১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মজুদ বিরোধী অভিযান আমলে নিচ্ছে না ব্যবসায়ীরা

নওগাঁয় চালের অবৈধ মজুত ব্যবসায়ীর ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৯:০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪