ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
নওগাঁ-৬ আসন

সুমনের ট্রাকে ধরাশায়ী নৌকার হেলাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন। তিনি ট্রাক প্রতীকে ৭৬ হাজার ৭১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯৭১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে রোববার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয়েছে বিকেল চারটায়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলায় ছয়টি সংসদীয় আসন। এর মধ্যে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মারা যাওয়ায় ওই আসনটিতে নির্বাচন বাতিল ঘোষণা করা হয়।

এর ফলে পাঁচটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৯ প্রার্থী। এই পাঁচ আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। যেখানে ৬৫০টি কেন্দ্রে চার হাজার ১১১টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ট্যাগস

নওগাঁ-৬ আসন

সুমনের ট্রাকে ধরাশায়ী নৌকার হেলাল

আপডেট সময় ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481