ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রণবীরের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • বিনোদন ডেক্স
  • আপডেট সময় ১২:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ৮৪৯

এবারের বড়দিনে পারিবারিক অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় বলিউড তারকা রণবীর কাপুরের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘এবিপি আনন্দ’র খবরে জানা গেছে, সম্প্রতি রণবীর কাপুর এবং তার পরিবারের অন্য সদস্যরা বড়দিন উদযাপন করেছেন।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রণবীর কাপুর বেকায়দায় পড়েছেন। রণবীরের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগকে আঘাত করার অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বাইয়ের ঘাটকোপার থানায়। কাপুর পরিবারের বিরুদ্ধে ভারতীয় আইনের আইপিসির ২৯৫, ৫০৯ এবং ৩৪ ধারায় এফআইআর এক ব্যক্তি অভিযোগ দায়েরের দাবি জানিয়েছেন।

সঞ্জয় দীননাথ তিওয়ারি নামের এক ব্যক্তি এ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, কেকের উপর মাদক (মদ) ছিটিয়ে এবং আগুন জ্বালিয়ে ইচ্ছাকৃতভাবে হিন্দু দেব-দেবীদের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ‘জয় মাতা দি’-পাঠ করেছেন রণবীর।

এ অভিযোগে বলা হয়েছে, রণবীর কাপুর তার পুরো পরিবারের সঙ্গে বড়দিন পালন করেছেন। এ সময় তার পরিবারের বড়দের পাশাপাশি শিশুরাও উপস্থিত ছিল। এ ভিডিওতে একটি কেকের ওপর মদ ঢেলে দেওয়া হয়। তারপর রণবীর কাপুর ‘জয় মাতা দি’ বলার পর তাতে আগুন ধরিয়ে দেন। রণবীর কাপুর ‘জয় মাতা দি’ বলার সঙ্গে সঙ্গে পরিবারের বাকি সদস্যরাও ‘জয় মাতা দি’ বলেন। অভিযোগে বলা হয়েছে, হিন্দু ধর্মে সবাই অগ্নি প্রজ্বলনের পাশাপাশি হিন্দু দেব-দেবীর আরাধনা করে। আর এ ভিডিওতে তাদের অপমান করা হয়েছে।

হিন্দু ধর্মে কোনো দেব-দেবীকে আহ্বান করার আগে অবশ্যই অগ্নিদেবতাকে আহ্বান করা হয়। এ তথ্য রণবীর কাপুর ও তার পরিবারের অন্য সদস্যদেরও জানা ছিল। তা সত্ত্বেও রণবীর কাপুর ইচ্ছাকৃতভাবে মদ ব্যবহার করেছেন, আগুন জ্বালিয়েছেন। শুধু তা-ই নয় দেবী-দেবতাদের আহ্বান করেছেন, এবং ‘জয় মাতা দি’ স্লোগান তুলেছেন, এমনই অভিযোগ আনা হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রণবীরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ১২:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩