ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিএনপির মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণে ৩ পুলিশ আহত

বগুড়ায়  অবরোধ সমর্থনে বিএনপির মিছিল থেকে পুলিশকে  লক্ষ করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃতরা । এতে আহত হয়েছেন তিন পুলিশ । বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

আহতরা হলেন গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক ও জয়দেব কুমার সাহা। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে গাবতলীর হাসপাতাল মোড় থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। তারা তিনমাথা মোড়ে আসার পর পুলিশ সদস্যদের দেখে হাতবোমার বিস্ফোরণ ঘটান। এতে দায়িত্বরত তিন পুলিশ কর্মকর্তা আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ আসার আগেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এ বিষয়ে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরমেয়র সাইফুল ইসলাম বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে তিনমাথা মোড়ের দিকে যাচ্ছিল। পুলিশের সঙ্গে থেকে আওয়ামী লীগ নেতারা হাতবোমার বিস্ফোরণ ঘটান। বিএনপির কেউ এ ঘটনা ঘটাননি। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপি তাদের কর্মসূচি থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটান। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিএনপির মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণে ৩ পুলিশ আহত

আপডেট সময় ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩