ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

বেডরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

হলিউডের ‘শিশু অভিনেতা’ খ্যাত তারকা ইভান এলিংসন মারা গেছেন। ইভানকে ক্যালিফোর্নিয়ার ফন্টানায় নিজের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ইভান মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করছিলেন। তবে তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট করে জানা যায়নি। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

অভিনেতা ইভান অত্যন্ত প্রতিভাবান তারকা ছিলেন। আমেরিকান ড্রামা ফিল্ম ‘মাই সিস্টারস কিপার’-এ তার ভূমিকার জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা ইভান এলিংসন। তার মৃত্যুতে পরিবার ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মাত্র ১৩ বছর বয়সে ২০০১ সাল থেকে ক্যারিয়ার শুরু করেন এ অভিনেতা। তবে ২০০৯ সালে ইভান ক্যামেরন ডিয়াজ, জেসন প্যাট্রিক এবং অ্যাবিগেল ব্রেসলিনের সঙ্গে মাই সিস্টারস কিপার-এ জেসি ফিটজেরাল্ড চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন। তার এমন মৃত্যু নিয়ে ক্রমেই রহস্য বৃদ্ধি পাচ্ছে।

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

বেডরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩