ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

জায়গা বদলাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ

বিশ্বের সবচেয়ে বড় হিমবাহের নাম এ২৩এ। অ্যান্টার্কটিকার এই হিমবাহ আয়তনে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্বিগুণেরও বড়। কয়েক দশক ধরে বিশাল এই হিমবাহ সাগরতলে আটকে ছিল। এখন গবেষকেরা বলছেন, হিমবাহটি নড়তে শুরু করেছে। ক্রমে জায়গা বদলাচ্ছে এটি।

হিমবাহটি প্রায় ৪০০ মিটার বা ১ হাজার ৩১২ ফুট পুরু। এর আয়তন ৪ হাজার বর্গকিলোমিটার বা প্রায় ১ হাজার ৫৪৪ বর্গমাইল। যুক্তরাজ্যের লন্ডন শহরের আয়তন ১ হাজার ৫৭১ বর্গকিলোমিটার বা প্রায় ৬০৭ বর্গমাইল। সে হিসাবে এ২৩এ হিমবাহের আয়তন লন্ডনের দ্বিগুণের চেয়েও বেশি।

অ্যান্টার্কটিকায় বৃহদাকারের হিমবাহ ফিলচনার-রোনের অংশ ছিল এ২৩এ হিমবাহ। ১৯৮৬ সালে এটি ভেঙে পড়ে ওয়েডেল সাগরের তলদেশে তলিয়ে যায়। সেই থেকে হিমবাহটি সাগরতলে একই জায়গায় আটকে ছিল।

যুক্তরাজ্যের পক্ষ থেকে জরিপ চালানোর পর বিজ্ঞানী এলা গিলবার্ট ও অলিভার মার্শ বলেন, তিন দশকের বেশি সময় পরে এসে হিমবাহটি নড়ছে, জায়গা বদলাচ্ছে। তাঁরা জানান, সমুদ্রের স্রোতে ভেসে হিমবাহটি ক্রমে পূর্ব দিকে সরে যাচ্ছে। এখন এটির চলার গতি দৈনিক প্রায় পাঁচ কিলোমিটার বা তিন মাইল।

এ দুই বিজ্ঞানীর মতে, জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার হিমবাহে পরিবর্তন দেখা গেছে। প্রতিবছর অ্যান্টার্কটিকায় প্রচুর পরিমাণে বরফ গলে যাচ্ছে। মূলত, এ কারণে বৃহদাকারের এ২৩এ হিমবাহ সমুদ্রতলে জায়গা বদলাতে শুরু করেছে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

জায়গা বদলাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ

আপডেট সময় ০৬:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩