ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

বিয়ের আট বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। ৮ নভেম্বর সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনয়শিল্পী।আজ রোববার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছেন শিমু নিজেই।

শিমু জানালেন, আগে ভেবে থাকলেও এখনো দুই সন্তানের নাম রাখেননি। পছন্দ করে ঠিকও করেছিলেন। চূড়ান্ত করতে পারেননি। তবে শর্টলিস্ট করে রেখেছেন। শিগগির এই আনুষ্ঠানিকতা সেরে নেবেন।

শিমু বলেন, ‘চিকিৎসক সম্ভাব্য তারিখ বলেছিলেন, ১৫ নভেম্বর। কিন্তু এক সপ্তাহ আগে সব ঘটে যায়। অপারেশন থিয়েটারে ঢুকলাম। একা ঢুকলাম, এরপর চিকিৎসক বলছেন, অভিনন্দন। এই দেখো তোমার ছেলে। একটু পর আবার বলছেন, অভিনন্দন, এই দেখো তোমার ছেলে। আমার আসলে তখন অন্য রকম লাগছিল।

এই অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমি একটু পর টের পেলাম, কন্টিনিউ আমার চোখ দিয়ে পানি পড়ছে। আসলে অন্য রকম অনুভূতি। এখন যত দিন যাচ্ছে, অনুভূতিটা তত বেশি গাঢ় হচ্ছে। যত বেশি ওদের মুখের দিকে তাকাচ্ছি, আমারই তো অংশ, নিজের অস্তিত্ব অন্যভাবে টের পাচ্ছি।’

অভিনয়শিল্পী সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি। সুমাইয়া শিমুর স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

আপডেট সময় ০১:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩