ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা

  • বিনোদন ডেক্স
  • আপডেট সময় ০১:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • 1116

গতকাল (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন,ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা । বিষয়টি  তিশার ঘনিষ্টজনরা জানিয়েছেন। 

এরপর তিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে। এরপর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে তিশার ঘনিষ্টজনরা জানান, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তানজিন তিশার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু বেশকিছু দিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল।

তিশা বুধবার রাতে রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। তিশার ঘনিষ্টজনরা আরও জানান, ঢাকা মেডিকেল থেকে তিশাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ প্রসঙ্গে জানতে আজ (১৬ নভেম্বর) সকালে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০১:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩