ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

ইসরায়েলে আটকে পড়া বলিউড তারকা নুসরাত ভারতে ফিরলেন

গত শনিবার সকালে ইসরায়েলে আকস্মিক হামলা করে হামাস। একযোগে ছোড়া হয় হাজার পাঁচেক রকেট। শুরুতে কিছুটা হতবাক হলেও অল্প সময়ের মধ্যে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় প্রাণ যায় দুই পক্ষের প্রায় হাজারখানেক মানুষের। গতকাল রোববার হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল।

এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল থেকে নিরাপদে ভারতে ফিরেছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে যোগ দিতে দেশটিকে গিয়ে আটকা পড়েছিলেন নুসরাত। গতকাল রোববার মুম্বাই বিমানবন্দরে নেমেছেন নুসরাত। তবে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে বিপর্যস্ত লাগছিল নুসরাতকে, সজল চোখে বের হয়ে যান তিনি।

ইসরায়েলে সংঘাতের মধ্যে টিমের সদস্যদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েন নুসরাত। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে তাঁর নিখোঁজের খবরও আসে, পরে তাঁকে পাওয়া যায়। এরপরই ভারতের ফ্লাইটে ওঠেন তিনি।

প্রায় দুই দশক চলচ্চিত্রে অভিনয় করছেন নুসরাত ভারুচা। ২০০৬ সালে ‘সন্তোষী মা’ ছবি দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। ২০০৯ সাল পর্যন্ত কাজ পাননি তিনি। ২০১০-এ দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘লাভ সেক্স অর ধোকা’ ছবির মাধ্যমে আবার কাজে ফেরেন এই বলিউড অভিনেত্রী। তবে লাভ রঞ্জনের দুটি ছবি ‘পেয়ার কা পঞ্চনামা টু’ আর ‘সোনু কে টিটু কি সুইটি’ তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।

৩৮ বছর বয়সী এই অভিনেত্রীকে শেষবার ‘আকেলি’ সিনেমায় পাওয়া গেছে। এতে ভারতের একজন সাধারণ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। সামনে তাঁকে ‘চড়ি ২’ নামে একটি সিনেমায় দেখা যাবে।

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

ইসরায়েলে আটকে পড়া বলিউড তারকা নুসরাত ভারতে ফিরলেন

আপডেট সময় ০৫:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩