ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মাদাম তুসোয় এবার বসছে আল্লুর মোমের মূর্তি

বছরটা ভালই যাচ্ছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের। সম্প্রতি প্রথম তেলেগু অভিনেতা হিসেবে ৬৯তম জাতীয় পুরস্কার পেলেন আল্লু। এবার তার সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হতে চলেছে।

লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে এবার বসতে চলেছে তার মোমের মূর্তি। তবে শুধু আল্লু নন, এর আগে বহু বলিউড তারকার মূর্তি রাখা হয়েছে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে। অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত ও ক্যাটরিনা কাইফের মতো অভিনেতাদের মূর্তি রয়েছে এই সংগ্রহে।

দক্ষিণী ছবির অভিনেতাদের মধ্যে তিনি তৃতীয় তারকা, যার মূর্তি তৈরি হচ্ছে। এর আগে প্রভাস ও মহেশ বাবুর মূর্তি রাখা হয়েছে এই মিউজিয়ামে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়্যাক্স মিউজিয়াম লন্ডনের মাদাম তুসো। পৃথিবীর বিভিন্ন প্রান্তের তারকাদের মোমের মূর্তি তৈরি করে রাখা হয় সেখানে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মোমের মূর্তি এই মিউজিয়ামে রেখে তাদের সম্মান জানানো হয়। ‘পুষ্পা’র গগনচুম্বী সাফল্যের পর এবার তৈরি হচ্ছে আল্লুর মূর্তি।
শোনা যাচ্ছে, আগামী দু-একদিনের মধ্যেই লন্ডনের উদ্দেশে পাড়ি দেবেন অভিনেতা আল্লু অর্জুন। সেখানে মাপ দেওয়ার জন্য যাচ্ছেন তিনি। তবে মূর্তির উন্মোচন হতে পারে আগামী বছর।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

মাদাম তুসোয় এবার বসছে আল্লুর মোমের মূর্তি

আপডেট সময় ১০:৫৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩