ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কান চলচিত্র উৎসবে ঐশ্বরিয়া

প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে যে বলিউড অভিনেত্রীকে দেখা যায় তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। রেড কার্পেটে হাঁটার সময় তার সাজপোশাক নিয়েও চর্চা হয়। এ বছরও কান-এ নজর কাড়লেন তিনি।

3প্রথম দিন সোনালি ও ধূসর রঙের গাউনে সেজেছিলেন অভিনেত্রী, যা প্রশংসিতও হয়েছে। মূল অনুষ্ঠানে আত্মপ্রকাশ করার আগে মর্যাদাব্যঞ্জক এক উৎসবে সাক্ষাৎকার দিলেন ঐশ্বরিয়া। সে দিন সেজেছিলেন ঝলমলে সবুজ পোশাকে।

তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পোন্নিয়ান সেলভান ২’ নিয়ে কথা বলছিলেন তিনি। নন্দিনী এবং তার মা মান্দাকিনী দেবীর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। তার অভিনয় সাধুবাদও পেয়েছে। কিন্তু এই সম্মান তো বলিউড থেকেও আসতে পারত? পেতে পারতেন এমন কোনও ওজনদার চরিত্রের প্রস্তাব। ঐশ্বরিয়ার ক্যারিয়ার প্রসঙ্গে জমে থাকা কিছু কৌতূহলের নিরসন হল কথাপ্রসঙ্গে।

হিন্দি ছবির বহুমাত্রিক, গভীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব কেন পান না ঐশ্বর্যা? অথচ এমনই এক চরিত্র করার সুযোগ পেলেন দক্ষিণে ‘পোন্নিয়ান সেলভান ২’- তে! প্রশ্ন করতে অভিনেত্রী জবাবে বলেন, “আমি জানি, কিছু অনুচ্চারিত প্রশ্ন আমার ক্ষেত্রে সব সময়েই ওঠে। আমি বলব, আমরা সকলেই সৃজনশীল। যখন সব কিছু খুব ভাল চলে, মনে হয় একদম ঠিক আছে সব। সমালোচক এবং দর্শকদের ভাল লাগে, সেটা এক ধরনের উদ্দীপনা জোগায়। আমার মনে হয়, পুরস্কারপ্রাপ্তির মতো আনন্দের মুহূর্ত তৈরি হয় এমন প্রশ্ন উঠলে।”
তিনি আরও বলেন, “মণি রত্নম বা তার মতো পরিচালকদের কুর্নিশ করি এই জন্য যে, এই রকম একটা সৃষ্টি তারা করতে পারেন। তাদের সঙ্গে কাজ করাও তাই খুব আনন্দের। যখন সেই ছবির এমন একটা ফলাফল পাওয়া যায়, মনে হয় এমন একটা কাজ করতে পেরে গর্বিত হয়েছি। ‘পোন্নিয়ান সেলভান’-এর কাজ আমাদের অসম্ভব তৃপ্তি দিয়েছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।”

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

কান চলচিত্র উৎসবে ঐশ্বরিয়া

আপডেট সময় ১২:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩