নওগাঁয় গ্রামীণ সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ এনে মানব বন্ধন করেছে এলাকা বাসী । সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলার শিকার পুর এলাকার কয়েক শো নারী পুরুষ এ মানব বন্ধনে অংশ নেয় ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন গ্রামীণ সড়ক পাকা করণ খাতে ৩ কোটি ২৯ লাখা টাকা বরাদ্দ হয় । কাজ টি বাস্থবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডি ।
আড়াই কিলোমিটার সড়ক পাকা করণ কাজে ঠিকাদার সড়কের উপর মাটি না কেটে আবাদি জমি পর্যায়ে রেখে কাজ করছে । এতে বিল এলাকার ওই সড়ক সামান্য বৃষ্টিতে ২ থেকে ৩ ফিট পানিতে নিমজ্জিত হয়ে থাকবে । সড়কের উপর মাটি না কেটে নাম মাত্র কাজ করে অর্থ লোপাটের অভিযোগ তোলেন বাসিন্দারা ।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবুল কালাম আযাদ, মফিজ উদ্দিন ও মমতাজ হোসেন বলেন,এ সড়কের সংযোগ যে দুটি ব্রিজে করা হয়েছে তা মাটি থেকে ৮ থেকে ৯ ফিট উচুতে । ফলে সড়ক এতোটা নিচে যে জমিতে পানি দিলে সে পানিতে সড়ক ডুবে থাকবে ।
এলাকা বাসী অভিযোগ করেন সড়ক উচু না করে এ অবস্থায় কাজ করা হলে তা জনগনের কোন কাজে আসবে না । এ ব্যাপারে প্রতিবাদ করলে ঠিকাদার নানা ভাবে হুমকি দিচ্ছে বলে মানব বন্ধনে অভিযোগ করা হয় ।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











