ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কেন ফিরিয়ে আনা হলো হাথুরুকে.?

  • ক্রীড়া ডেক্স:
  • আপডেট সময় ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • 1206

চন্ডিকা হাথুরুসিংহে

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে টাইগারদের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন চন্ডিকা হাথুরুসিংহে। একটি সিরিজের মাঝপথে কেন হুট করে পদত্যাগ?

বিসিবির সঙ্গে হাথুরুর সম্পর্কবনতির জন্য এই একটা কারণই যথেষ্ট ছিল। সেই হাথুরুই আবার হলেন বাংলাদেশের হেড কোচ।

কেন হাথুরুকে নতুন করে ফিরিয়া আনা? এ প্রশ্ন অনেকের। নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সঙ্গে আলাপে তার উত্তরও দিয়েছেন। বিসিবি সভাপতি বোঝাতে চাইলেন, বেশ কিছু কারণেই হাথুরুকে কোচ হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পাপন বলেন, ‘অনেক কারণে নিয়েছি। আগের অভিজ্ঞতা একটা। আরেকটা হচ্ছে হাই লেভেল বা মিড লেভেলেও যদি আমরা কাউকে চাই, তারা একটানা থাকবে না। ওরা দিনের হিসাব করে, ১০০ দিন, ২০০ দিন। ২০০ দিনের বেশি করবেই না।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করে (কোচরা)। ওই সময় ছুটি দিতে হবে। কিন্তু ওই সময় ছুটি দিলাম, তখন জাতীয় দলের খেলা থাকলে কী হবে? এসব কিছুতে হাথুরুসিংহের কোনো সমস্যা নেই। ও যেটা ধরে সেটাতেই থাকে। এটা একটা বিরাট সুবিধা।’

পাশাপাশি নাজমুল হোসেন পাপন আরও একটি তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘এরই মধ্যে আমরা প্রোগ্রাম ম্যানেজার নিয়েছি। সেও নিউ সাউথ ওয়েলসের। সবগুলো প্রোগ্রামের মধ্যে সমন্বয়ের জন্য এটা করা হয়েছে।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কেন ফিরিয়ে আনা হলো হাথুরুকে.?

আপডেট সময় ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩