ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মা হওয়া প্রসঙ্গে যা বললেন আলিয়া ভাট

  • বিনোদন ডেক্স:
  • আপডেট সময় ০৬:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • 1221

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বলেন, মা হওয়ার প্রতিটা মুহূর্ত ভীষণ অর্থপূর্ণ। এই অভিনেত্রী বিশ্বাস করেন যে, যেকোনো সেক্টরে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে কাজ আপনার দরজায় এসে কড়া নাড়বে। আপনাকে কাজের পিছনে ছুটতে হবে না।

মাত্র ২৯ বছর বয়সে মা হয়েছেন আলিয়া ভাট। অভিনয় ক্যারিয়ারের শীর্ষে থেকে বিয়ে বা সন্তান নেওয়ার কথা ভাবতেই পারেন না অনেক নায়িকাই তবে নিজের সিদ্ধান্ত দিয়ে সবাইকে একেবারে চমকেই দিয়েছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, জীবনের সব ক্ষেত্রেই তিনি আগে নিজের মন কী বলছে তা শোনেন। সেটা হোক কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে। অভিনেত্রী আরও জানান, এখনকার মতো এতো খুশি তিনি আগে কখনোই ছিলেন না।

২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। পাঁচ বছর প্রেমের বিয়ের মাধ্যমে নতুন পরিণতি পায় তাদের সম্পর্ক। বলিউড সুপারস্টার রণবীরের মুম্বাইয়ের বাড়ি ‘বাস্তু’তেই বসেছিল বিয়ের আসর। বিয়ের দুই মাসের মাথায়ই সন্তানের আসার খবর দেন এই দম্পতি।

বিয়ের কয়েক মাস পরেই সন্তান প্রসবের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন আলিয়া। সিংহ, সিংহী ও শাবকের ছবির নিচে লেখা ছিল, ‘আমাদের জীবনের সেরা খবর। আমাদের সন্তান হয়েছে ও এক মায়াবী কন্যা। আমরা ভালোবাসায় পরিপূর্ণ, আশীর্বাদপ্রাপ্ত এবং আবেগী পিতা-মাতা! আলিয়া এবং রণবীরের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা।

আলিয়া ভাট আরও বলেন, ‘জীবনে কোনো ভুল-সঠিক হয় না। আমার ক্ষেত্রে যা প্রযোজ্য তা অন্য কারো ক্ষেত্রে ভালো নাও হতে। আমি এমন একজন মানুষ যে সারাজীবন নিজের হৃদয়ের কথা শুনে এসেছি। আপনি নিজের জীবন নিয়ে সবকিছু পরিকল্পনা মাফিক করতে পারবেন না। বরং জীবন নিজের পরিকল্পনায় আপনাকে চালাবে। সিনেমা হোক বা অন্য কিছু। আমি নিজের হৃদয়ের কথা শুনে সব সিদ্ধান্ত নিয়েছি সবসময়।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মা হওয়া প্রসঙ্গে যা বললেন আলিয়া ভাট

আপডেট সময় ০৬:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩