ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুড়িগ্রামে আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় জব্দ করা ভারতীয় মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ ২ কোটি ৫৫ লাখ ১ হাজার ৬৫ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
ব্যাটালিয়নের প্রশিক্ষন মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে সীমান্ত এলাকায় মালিক বিহীন ও মালিকসহ জব্দ করা এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিবি’র রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান (বিএসপি, পিএসসি), রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো: ইয়াছির জাহান
হোসেন পিএসসি, কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম এসপিপি, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমল আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, কাস্টমস সুপার তাপস কুমার সাহাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জেলার সীমান্তরক্ষী বাহিনীসহ সবগুলো বিভাগের সহযোগীতায় এবং সীমান্ত এলাকায় জনসচেতনতার মাধ্যমে মাদক নির্মূলে কাজ করা হচ্ছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান জানান, মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দেশের যুব সমাজকে
রক্ষার্থে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে বিপুল পরিমান মাদক দ্রব্য জব্দ করা হচ্ছে। ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনে থাকা ১শ ৯৮ কিলোমিটার সীমান্ত এলাকায় ২০১৯ সালের ১ আগষ্ট থেকে ২০২২ সালের ৩১ আগষ্ট পর্যন্ত এসব মাদবদ্রব্য উদ্ধার করে বিজিবি। ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ৬ হাজার ৬শ ৭ বোতল ভারতীয় মদ, ২শ ৪২ কেজি গাঁজা, ৯৫ বোতল ফেন্সিডিল, ৪৯ হাজার ১৮ পিস ইয়াবা, ৫ বোতল বিয়ার রয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ১ হাজার ৬৫ টাকা বলে জানায় বিজিবি।
ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুড়িগ্রামে আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

আপডেট সময় ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২