ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ নিয়েছেন পাঁচ কোটি ৭০ লাখ মানুষ

স্বাস্থ্য ডেক্স:দেশে শুরু থেকে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা নিয়েছেন পাঁচ কোটি ৭০ লাখেরও অধিক মানুষ। এদিকে, গত একদিনেই (মঙ্গলবার) সারাদেশে ৬২ হাজারের বেশি মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৯২৮ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৩২৫ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৯ লাখ ৬৭ হাজার ৬৪৬ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২০ হাজার ৩৮৫ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৬২ হাজার ২৫১ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ নিয়েছেন পাঁচ কোটি ৭০ লাখ মানুষ

আপডেট সময় ১২:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২