ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফুলবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৫টায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ব্রহ্মচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বাসচালক মো. হাকিম (৩৮) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে বাসযাত্রী মো. আশিক আলী (২৫)।

পুলিশ জানায়, ফুলবাড়ীর উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের মহাসড়কের ব্রহ্মচারী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মো. হাকিম ও যাত্রী মো. আশিক আলী মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষে তাদের অত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফুলবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১২:৩৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২