ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধছেন রোশান-মিতু

বিনোদন ডেক্স : ঢালিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী জাহারা মিতু। উপস্থাপনা থেকে নাম লিখিয়েছেন চলচ্চিত্রে।

ক্যারিয়ারে এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমা যুক্ত হলেও এরইমধ্যে জুটি বেঁধেছেন সুপারস্টার শাকিব খান এবং কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে। এবার আরও একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। নাম ‘দ্য ডল’। ছবিতে জাহারা মিতুর চরিত্রের নাম ফারিন।

এটি নির্মাণ করবেন মাহফুজুর রহমান। সিনেমাটিতে তার বিপরীতে থাকবেন জিয়াউল রোশান। প্রথমবারের মতো জুটি হয়ে বড় পর্দায় হাজির হবেন তারা।

মিতু বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সাত নাম্বার সিনেমা হলেও রোশান ভাইয়ের সঙ্গে প্রথম কাজ হতে যাচ্ছে। তার সঙ্গে আমার হাই-হ্যালো আগে থেকেই ছিল। তবে এই সিনেমার সূত্রেই প্রথম কথা হলো। ছবিটি নিয়ে আমার ও উনার ভাবনাগুলো মিলে যাচ্ছে। সবমিলিয়ে মনে হচ্ছে ভালো কিছু হবে।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমা থেকে দর্শক নিখাদ বিনোদন পাবেন। সেইসঙ্গে রাজনীতিসহ বেশকিছু বিষয় থাকবে। আমাদের চলমান রাজনীতির ভালো ও খারাপ দুটি দিকই আছে। ভালো-মন্দের ভারসাম্য রক্ষা করেই আমাদের চলতে হয়।

এসব বিষয় তুলে ধরা হবে। সেই সঙ্গে দেশের প্রতি শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের না, সাধারণ মানুষেরও দায়বদ্ধতা আছে- এই ব্যাপারটাও ধরে ধরে দেখিয়ে দেওয়া হবে।’

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধছেন রোশান-মিতু

আপডেট সময় ০৫:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২