ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ট্রেনের ধাক্কায় নিহত ১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় মোসলেম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মোসলেম উদ্দিন উপজেলার শুটকিগাছা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশন অতিক্রম করছিল। এসময় মোসলেম উদ্দিন লাইন পার হচ্ছিলেন। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, মোসলেম উদ্দিন আহসানগঞ্জ স্টেশনের প্লাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন। এসময় ট্রেনের ধাক্কার ঘটনাস্থলেই তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ট্রেনের ধাক্কায় নিহত ১

আপডেট সময় ০১:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২